ঢাকাTuesday , 28 September 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বৈকারী সীমান্ত থেকে উদ্ধার হওয়া ১৫টি ময়ূর বন বিভাগের কাছে হন্তান্তর


September 28, 2021 11:02 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী সীমান্তের জামতলা এলাকা থেকে উদ্ধার হওয়া ১৫টি ময়ূর বন বিভাগের কাছে হন্তান্তর করেছে পুলিশ। এ সময় দুই পাচারকারীকে আটক করে পুলিশ। আদালতের নির্দেশে সোমবার বিকেলে উদ্ধার করা ময়ূরগুলো বনবিভাগের কাছে হন্তান্তর করা হয়।

খুলনা বন অধিদপ্তরের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা মফিজুর রহমান চৌধুরী জানান, সাতক্ষীরা সদর থানা পুলিশের নিকট থেকে ১৫টি ময়ূর জিম্মায় নেওয়া হয়েছে। বাংলাদেশ বন অধিদপ্তরের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের অনুমতি ছাড়া ময়ূর সংরক্ষণ ও বেচাকেনার কোনো সুযোগ নেই। আদালতের নির্দেশ পেলে উদ্ধারকৃত ময়ুরগুলো সাফারি পার্কে সংরক্ষণ করা হবে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন বলেন, ময়ূর ভারতে পাচার হচ্ছে এমন গোপন সংবাদে পুলিশ একটি একটি সাদা মাইক্রোবাসের পিছু নেয়। সীমান্তের জামতলা এলাকার একটি আম বাগানে দুর্লভ ময়ূর ভারতের পাচারের আলোচনাকালে দুইজনকে আটক করা হয়। এরপর মাইক্রোবাসটির ভিতরে সিটের নীচে ১৫টি ময়ূর পাখি পাওয়া যায়। পরবর্তীতে আদালতের নির্দেশে ময়ূর পাখিগুলোকে বনবিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে। এছাড়া আটক পাচারকারী ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার বাসিন্দা মিন্টু খাঁ ও অর্ণব দাসকে নিয়মিত মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।