দেবহাটায় খিঁচুনি রোগীদের ঔষধ ও শিক্ষা বৃত্তি প্রদান
নওয়াপাড়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটার নওয়াপড়ায় স্থানীয় প্রশাসনের কর্মকান্ডে প্রতিবন্ধীদের সম্পৃক্তকরণ এবং খিঁচুনি রোগীদের ঔষধ ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান হয়েছে। মঙ্গলবার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সভাকক্ষে নারী কন্ঠ উন্নয়ন সংস্থার প্রাইড প্রকল্পের আয়োজনে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজিবর রহমান।
সেখানে আরও উপস্থিত ছিলেন ইউপি সচিব শেষ কামরুজ্জামান, ইউপি সদস্য নুরুজ্জামান সরদার, আসমাতুল্লাহ আসমান, মিজানুর রহমান, আবুল খায়ের তারু, নারী কন্ঠ উন্নয়ন সংস্থার প্রাইড প্রকল্পের প্রোগ্রাম কোর্ডিনেটর মুজিবর রহমান, কমিউনিটি মবিলাইজার সূবর্ণা পারভীন, হিসাবরক্ষক আ. হান্নান প্রমুখ।
এসময় ২৫ জন প্রতিবন্ধী খিঁচুনি রোগীদের ঔষধ ও ২৫ জন শিক্ষার্থীকে শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়। একই সাথে বিভিন্ন কর্মসূচিতে অšত্মর্ভুক্তকরণে অনুরোধ জানানো হয়।

Leave a Reply