ঢাকাMonday , 27 September 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পলাশপোল প্রাইমারি স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মরহুম আনছার উদ্দীনের সহধর্মিনী আর নেই

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 27 September 2021, 23:38

ডেস্ক রিপোর্ট : পলাশপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মরহুম আনছার উদ্দীনের সহধর্মিনী মোছা. আকালিমা খাতুন (৬৯) আর নেই। সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮ টা ৫০ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও জেলা ক্রিকেট আম্পায়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মুকুল ও ওয়ান ফার্মা লিমিেিটডের চিফ অপারেশন অফিসার এ এম আনিসুজ্জামান মুনের মাতা এবং বিটিসিএল এর জিএম মো. আমিনুর রহমানের শ^াশুড়ি। মৃত্যুকালে তিনি দুই পুত্র এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

নিহতের পরিবার সূত্র জানায়, তিনি গত ২০ সেপ্টেম্বর অসুস্থ হয়ে ঢাকার পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বিগত চারদিন যাবৎ হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে থাকাকালীন সোমবার সকালে তিনি মৃত্যুবরণ করেন। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় পলাশপোল আল আকসা জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাজা নামাজ শেষে রসূলপুর সরকারি কবরস্থানে দাফন সম্পন্ন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *