বড়দল বুড়িয়ায় চ্যাপেল গির্জা পুনঃ নির্মাণ কাজের শুভ উদ্বোধন
এস এম শরীফ (বড়দল) আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের বুড়িয়ায় খ্রিষ্টান ধর্মাবলম্বী জনগোষ্ঠীর সর্ববৃহৎ ক্যাথলিক মিশন কবরস্থানে চ্যাপেল গির্জা (প্রার্থনার ঘর) পুনঃ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে গতকাল সোমবার (২৭ই সেপ্টেম্বর ) সকালে। বড়দল ক্যাথলিক মিশন প্রধান রেভারেন্ট ফাঃ ফিলিপ মÐল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রার্থনা শেষে এই শুভ কাজের উদ্ভোদন করেন। প্রসঙ্গত উক্ত স্থানে প্রার্থনা উপযোগী কোন ঘর ছিল না।
একটি জরাজীর্ণ পাকা চাতালের উপরে প্রার্থনা করা হত। খ্রিস্টান ধর্মাবলম্বী ভক্তবৃন্দের দাবিতে নতুন করে প্রার্থনা উপযোগী ছোট গীর্জা ঘর প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হলে ৪নং ওয়ার্ডের মেম্বর পদপ্রার্থী সাংবাদিক এস এম শরিফুল ইসলাম বড়দল ক্যাথলিক মিশন প্রদান রেভারেন্ট ফাঃ ফিলিপ মন্ডল এর নিকট চ্যাপেল গির্জা ঘর নির্মাণের জন্য প্রয়োজনীয় সকল ইট প্রদান করে। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়দল খ্রিস্টান ফেডারেশনের সাবেক সভাপতি পিউস কান্তি হালদার, মনোরঞ্জন মন্ডল, খোকন মন্ডল, লুকাস মন্ডল, জগদিশ, মন্টু মিস্ত্রি, প্রবীর, কালিপদ মÐল, মন্টু মন্ডল, রবীন্দ্র মন্ডল, কমলেশ মন্ডল, হাবিবুর রহমান, মাসুদ বিশ্বাস, সহ অত্র এলাকার খ্রিস্টান ধর্মাবলম্বী জনগোষ্ঠীর ভক্তবৃন্দ সহ সচেতন হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের জনগণ। চ্যাপেল গির্জা পুনঃ নির্মাণ কাজের উদ্বোধন শেষে উপস্থিত সর্বসাধারণের মাঝে মিষ্টি বিতরণ করা।

Leave a Reply