ঢাকাMonday , 27 September 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে শিখন ঘাটতি পূরণে ওরিয়েন্টেশন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 27 September 2021, 21:37

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিখন ঘাটকি পুরনের লক্ষে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে এ ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়।

উপজেলার চাম্পাখালি ক্লাস্টারের শিক্ষকদের নিয়ে কোভিড-১৯ পরিস্থিতিতে শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে শিখন ত্বরান্বিতকরণ পরিকল্পনা ARLP (Accelerated Remedial Learning Plan) শীর্ষক ওরিয়েন্টেশন ইউআরসি ও উপজেলা শিক্ষা অফিসের সমন্বয়ে অত্যন্ত নিবিড়ভাবে সম্পন্ন হয়। সংশ্লিষ্ট ক্লাস্টারের সহকারি উপজেলা শিক্ষা অফিসার আবু সেলিম ওরিয়েন্টশনে সংযুক্ত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। ওরিয়েন্টশন পরিচালনায় সার্বিক সহযোগিতায় উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইদুল ইসলাম। এছাড়া দরগাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কাপসন্ডা ক্লাস্টারেও অনুরুপ ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *