ঢাকাSunday , 26 September 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় আইনগত সহায়তা প্রদান কর্মসূচির অগ্রগতি বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 26 September 2021, 22:13

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরায় জেলা ও মাঠ পর্যায়ে আইনগত সহায়তা প্রদান কর্মসূচীর অগ্রগতি বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩ টায় সাতক্ষীরা জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে এ ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। ত্রৈমাসিক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারি জজ) সালমা আক্তার। এসময় জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা ৩৫ জন সরকারি আইনি সেবাগ্রহীতা উপস্থিত ছিলেন।
এরআগে ত্রৈমাসিক সমন্বয় সভার সভাপতি জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সাতক্ষীরা বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান সভার অনুমতি ও নির্দেশনা প্রদান করেন।

সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসের আয়োজনে ও ইউএসএআইডি’র প্রমোটিং পিস এন্ড জাস্টিস (পিপিজে) এ্যাকটিভিটি’র আর্থিক সহযোগিতায় এবং উন্নয়ন সংস্থা উইমেন জব ক্রিয়েশন সেন্টারের সার্বিক ব্যবস্থাপনায় এ ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। প্রমোটিং পিস এন্ড জাস্টিস (পিপিজে)-সাতক্ষীরা এ্যাকটিভিটি’র প্রোগ্রাম ম্যানেজার মো: ইউনুছ আলীর সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে সরকারি আইনি সেবাগ্রহীতা ৬ জন পুরুষ ও ২৯ জন মহিলা অংশ গ্রহণ করেন।

সভায় প্রধান অতিথি সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারি জজ) সালমা আক্তার সেবা গ্রহীতদের বলেন, বর্তমানে আইনি সেবা গ্রহণ এবং সেবা গ্রহীতারদের সুবিধার জন্য সেবা গ্রহণ আরও সহজ করা হয়েছে। আপনারা নিজ নিজ এলাকা থেকে অন লাইনের মাধ্যমে জেলা লিগ্যাল এইড অফিসে আবেদন করে সরকারি আইনি সহায়তা গ্রহণ করতে পারবেন। এরইমধ্যে অন লাইনে আবেদনের মাধ্যমে আইনি সহায়তা গ্রহণের কার্যক্রম শুরু হয়েছে এবং চলমান রয়েছে। সভায় প্রধান অতিথি উপস্থিত সেবা গ্রহীতাদের বলেন, লিগ্যাল এইড অফিসে আসার সময় কেউ হয়রানির শিকার হলে তাৎক্ষনিক জেলা লিগ্যাল এইড অফিসে অভিযোগ করার জন্য নির্দেশ দেন। এসময় তিনি সরকারি আইনি সেবা গ্রহীতাদের আইনি পরামর্শ ও বিভিন্ন সমস্যার বিষয়ে শোনেন এবং এসব সমস্যার পরামর্শ প্রদান করেন।

এছাড়া সভায় প্রধান অতিথি জেলা লিগ্যাল এইড অফিসার উপস্থিত কলারোয়া উপজেলার যুগিখালী ইউনিয়নের হালিমা খাতুন, লাঙ্গলঝাড়া ইউনিয়নের আজাহার আলী, সদর উপজেলার ইটাগাছা এলাকার নাজনীন আক্তার, য্রুাজপুর গ্রামের নজরুল ইসলাম, সদরের ওমা আক্তার, দেবহাটা উপজেলার রিজিয়া বেগম, শ্যামনগরের নজরুল ইসলাম, তালা মির্জাপুর গ্রামের সেলিনা আক্তারসহ উপস্থিত সেবাগ্রহীতাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং এসব সেবাগ্রহীতাদের সমস্যা সমাধানের জন্য বিভিন্ন পরামর্শ প্রদান করেন। পরে তিনি তাদের মামলা পরিচালনা করতে কোন সমস্যা হচ্ছে কিনা সে বিষয়ে খোঁজ খবর নেন।
ত্রৈমাসিক সভায় উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন উইমেন জব ক্রিয়েশন সেন্টারের (পিপিজে-সাতক্ষীরা ) সাতক্ষীরা সদর উপজেলার প্রোগ্রাম অফিসার শেখ রাজিব কামাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *