তুজুলপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আলি হায়দায়রের
ঝাউডাঙ্গা প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলা ১১ নং ঝাউডাঙ্গা ইউনিয়নের মাধবকাটি বাজরে মিস্ত্রি আলি হায়দায় রবিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১ টার সময় তুজুলপুর বাজারের নিজের ব্যক্তিগত কাজের জন্য যায়। কিন্তুু কাজের সুবাদে তিনি রাস্তা পার হতে যেয়ে ঝাউডাঙ্গার অভিমুখ হতে একটি দ্রæতগামী মোটরসাইকেল তাকে স্বজরে ধাক্কা দেয়।
ধাক্কা দিলে গুরুতর অবস্থা দেখে স্থানীয়রা তাকে সাথে সাথে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি দেখে তাকে খুলনা নেওয়ার পথে তিনি পথিমধ্যে মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তিনি ২ ছেলে ১ মেয়ে ও স্ত্রী রেখে যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৫৫) বছর। তার মৃত্যুতে সদর থানায় কোন মামলা হয়নি বলে পারিবারিক সূত্রে জানা যায়

Leave a Reply