ঢাকাSaturday , 25 September 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বঙ্গবন্ধু পরিষদ, অগ্রণী ব্যাংক ইউনিট সাতক্ষীরা অঞ্চলের কমিটি গঠন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 25 September 2021, 22:40

বঙ্গবন্ধু পরিষদ, অগ্রণী ব্যাংক ইউনিট, সাতক্ষীরার বার্ষিক সাধারণ সম্মেলন শনিবার বিকালে বিপুল উৎসব মুখর পরিবেশে সাতক্ষীরা আঞ্চলিক কার্যালয় অনুষ্ঠিত হয়। উক্ত সাধারণ সম্মেলনে সাধারণ কর্মকর্তা কর্মচারীদের উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে সভাপতি পদে মোঃ আব্দুল জলিল এবং সাধারণ সম্পাদক পদে মোঃ রিয়াজুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ, অগ্রণী ব্যাংক ইউনিট, খুলনার সভাপতি মুনশী সেলিম আহম্মেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক অফিসার সমিতি খুলনা অঞ্চলের সভাপতি মোঃ আহসান হাবীব মুকুল, বঙ্গবন্ধু পরিষদ খুলনার সিনিয়র সহসভাপতি কাজী আব্দুল ওহাব, বঙ্গবন্ধু পরিষদ খুলনার সহ সভাপতি মোঃ মফিজুর রহমান।

সভায় সভাপতিত্ব করেন অগ্রণী ব্যাংক অফিসার সমিতির প্রাক্তন সাধারণ সম্পাদক কাজী শরিফুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন প্রবীর কুমার রায় চৌধুরী (এসপিও), মোঃ মতলেব আলী (এসপিও/ব্যবস্থাপক), মোঃ আব্দুল্লাহ (এসপিও/ব্যবস্থাপক)। নির্বাচিত পূর্ণাঙ্গ কমিটি অন্যান্য কর্মকর্তারা হলেন, সিনিয়র সহ-সভাপতি, মোঃ খলিলুর রহমান, সহ-সভাপতি, শেখ বনি আমিন হোসেন, এস এম আব্দুর রহিম, দেবাশীষ সরকার, পলাশ কুমার বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক-১, মোঃ ইউসুফ আলী, মোঃ শাহাদাত হোসেন, জিএম লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক-১, মোঃ নাসিরউদ্দীন, খন্দকার বকতিয়ার, অর্থ সম্পাদক, মোঃ ইব্রাহিম হোসেন, দপ্তর সম্পাদক, গোবিন্দ মন্ডল, প্রচার সম্পাদক, মোঃ আলী হোসেন, ক্রীড়া সম্পাদক, দেবাশিষ কুমার বিশ্বাস, সাংস্কৃতিক সম্পাদক, মোঃ শফিকুল ইসলাম, সমাজসেবা সম্পাদক, মোঃ মাসুম ইকবাল, মহিলা সম্পাদক, দীপিকা বিশ্বাস, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, মোঃ খবিরুল বাশার, কার্যনির্বাহী সদস্য, ধর্মদাস সরকার, মোঃ আব্দুল আলীম খান, মীর্জা রজব আলী, সঞ্জয় কুমার দাশ, জুলিয়া আক্তার প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *