ঢাকাSaturday , 25 September 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ফেনসিডিলসহ ওষুধ কোম্পানির এমআর আটক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 25 September 2021, 22:11

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে ২০ বোতল ফেনসিডিলসহ আলমগীর হোসেন (২৭) নামে এক ওষুধ কোম্পানির এমআরকে আটক করা হয়েছে। তিনি উপজেলার মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর এলাকার মৃত আব্দুর রশিদ শেখ’র ছেলে।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে সহকারী উপ-পরিদর্শক জিল্লুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা উপজেলার উত্তর ছনকা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। ওই সময়ে ২০ বোতল ফেনসিডিলসহ এক ওষুধ কোম্পানি এমআর পদে চাকরিজীবি আলমগীর হোসেনকে আটক করা হয়।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *