নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে প্রকাশ্য দিবালোকে মুদি দোকানের বাক্স ভেঙে ১৬ হাজার টাকার চুরি করে নিয়েছে এক চোর। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ১১ টায় আশাশুনি সদরের অবিনাশ দাশের মুদি দোকানে।
মুদি ব্যবসায়ী জানান সকাল ১১টার দিকে ক্যাশ বাক্সে তালা দিয়ে বিশেষ কাজে বাইরে যাই। ফিরে আসার সময় দেখি দোকানের সামনে ৬শ টাকা পড়ে আছে। পাশেই দক্ষিণ দিকে নীল রঙের জামা গায়ে একজনকে যেতে দেখি। আমি তাকে টাকা নিয়ে যেতে বললে সে আসছি বলে চলে যায়।
আমি টাকা তুলে দোকানে রেখে দিই তার অপেক্ষায়। পরে ক্যাশবাক্সে তাকিয়ে দেখি তালা ভাঙা। বাক্সের ভেতর রাখা প্রায় ১৬ হাজার টাকা নেই। পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এদিকে বাজারের সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাকে দোকানের বাইরে দেখা যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছিল।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
