ঢাকাTuesday , 21 September 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে মসজিদে আযান দিতে যেয়ে মুয়াজ্জিনের মৃত্যু

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 21 September 2021, 22:38

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে মসজিদে আযান দিতে যেয়ে বিদ্যুৎস্পৃষ্টে বরকত উল্লাহ গাজী (৭৫) নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার তারালী ইউনিয়নের রহিমপুর (পাচুলিয়া) গ্রামের মৃত মাদার গাইনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বরকত উল্লাহ উপজেলার তারালী ইউনিয়নের রহিমপুর পাঞ্জেগানা মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতেন ।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে মুয়াজ্জিন বরকত উল্লাহ মসজিদে আযান দিতে যায়। ওই সময়ে মাইকের তারের সাথে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যুবরণ করেন। খবর পেয়ে থানার উপ-পরিদর্শক আশিষ কুমার ঘোষ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহের সুরোতহাল রিপোর্ট তৈরি করেন।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের কারও কোন অভিযোগ না থাকায় মৃতদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *