ঢাকাSunday , 19 September 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটা ইজিবাইক মালিক ও চালক সমিতির শুভেচ্ছা বিনিময়

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 19 September 2021, 22:08

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা ইজিবাইক মালিক ও চালক সমিতির নব-গঠিত কমিটির নেতৃবৃন্দরা উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। রবিবার বেলা ১১টায় থেকে পর্যায়ক্রমে উপজেলা ও আওয়ামী লীগ সভাপতি চেয়ারম্যান মুজিবর রহমান এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির সাথে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেন সংগঠনটির নেতাকর্মীরা।

এসময় মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, আওয়ামী লীগ নেতা আনোয়ারুল হক, যুবলীগ নেতা বিজয় ঘোষ, ছাত্রলীগ নেতা এএইচ সোহাগ হোসেন, নব-গঠিত ইজিবাইক মালিক ও চালক সমিতির সভাপতি আমিরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আজিজুল হক, সহ-সভাপতি উজ্জ্বল হোসেন ও মফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক আরমান হোসেন, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন মিন্টু, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, প্রচার সম্পাদক সুরত আলী, দপ্তর সম্পাদক আনারুল ইসলাম সহ কমিটির সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *