ঢাকাThursday , 16 September 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পুকুরে ওযু করার সময় পানিতে পড়ে বৃদ্ধের মৃত্যু


September 16, 2021 11:09 pm
Link Copied!

কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: এশার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদের পুকুরে ওযু করার সময় পানিতে পড়ে আব্দুল গণি খান (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের উত্তর রঘুনাথপুর এলাকার মৃত ছানাউল্লাহ’র ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় বুধবার রাতে আব্দুল গণি এশার নামাজ আদায়ের জন্য বাড়ির পাশে অবস্থিত মসজিদের পুকুরে ওযু করতে যায়। ওই সময়ে তিনি পানিতে পড়ে তলিয়ে যেয়ে মৃত্যুবরণ করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে রাত সাড়ে ১১ টার দিকে মসজিদের পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা।
খবর পেয়ে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে থানার উপ-পরিদর্শক মোরশেদ আলী ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহের সুরোতহাল রিপোর্ট তৈরি করেন।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। কারও কোন অভিযোগ না থাকায় মৃতদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।