ঢাকাThursday , 16 September 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ১ কেজি গাঁজাসহ ব্যবসায়ী আটক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 16 September 2021, 23:04

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ আব্দুস সাত্তার গাজী (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তিনি উপজেলার বিষ্ণুপুর এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ৯ টার দিকে থানার উপ-পরিদর্শক মনির তরফদার ও সহাকারী উপ-পরিদর্শক মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা ইউনিয়নের চালতে তলা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।
ওই সময়ে ১ কেজি গাঁজাসহ ব্যবসায়ী সাত্তারকে আটক করা হয়। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *