ঢাকাWednesday , 15 September 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে ত্রাণ বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 15 September 2021, 22:33

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের হাজরাখালি ভেড়ীবাঁধের উপর ও সাইক্লোন শ্লেটারে আশ্রয় নেওয়া পরিবার এবং করোনা মহামারিতে ক্ষতিগ্রস্থ দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বিকাল ৫টায় শ্রীউলা ইউনিয়ন পরিষদ চত্বরে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। রোটারি ক্লাব অফ জাহাঙ্গীরনগর (ঢাকা) এর সৌজন্য ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, রোটারি ক্লাব অব জাহাঙ্গীরনগর এর চেঞ্জ মেকার প্রেসিডেন্ট আরটিএন নাজনীন আরা নাজু। শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিলের সভাপতিত্বে এসময় রোটারি ক্লাব অব জাহাঙ্গীরনগর এর সদস্য শামস ইশতিয়াক শোভন, ইউপি সদস্য ইয়াছিন আলি, তহমিনা জোয়াদ্দার প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *