যুবদলের লাবসা, বল্লি, ঝাউডাঙ্গা ইউনিয়ন কমিটি গঠনের লক্ষে তথ্য ফরম বিতরণ
সাতক্ষীরা সদর উপজেলা লাবসা ইউনিয়নের বাইপাস জিরো পয়েন্টে আজ বিকাল ৪ টায় যুবদলের সিনিয়র যুগ্ন-আহŸায়ক মোঃ সুমন রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব শেখ মনিরুজ্জামান প্রিন্সের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে তথ্য ফরম বিতরণ উদ্বোধন করেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা এবং পৌর যুবদলের সাংগঠনিক টিম লিডার মোঃ শফিকুল আলম বাবু (কাউন্সিলর)।বিশেষ অতিথি ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (সাবেক চেয়ারম্যান) ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলহাজ্ব সেলিম আকতার মন্টু, লাবসা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক দেবাশীষ চৌধুরী, সদর উপজেলা যুবদলের যুগ্ন আহŸায়ক যথাক্রমে খোরশেদ আলম, জিয়ারুল ইসলাম,শাজাহান আলী বাবলু প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)।

Leave a Reply