ঢাকাTuesday , 14 September 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বীর মুক্তিযোদ্ধা আব্দুল রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 14 September 2021, 21:39

মাগুরা(তালা) প্রতিনিধি: তালা উপজেলার মাগুরা ইউনিয়নের মাগুরাডাঙ্গা নিজ বাড়িতে রবিবার দিবাগত রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। সোমবার সকাল ১১ টার দিকে বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল রহমান (৭৫) মাগুরা ডাংগা নিজ বাড়িতে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ, তালা উপজেলা নির্বাহী অফিসার তারিফ-উল হাসান, তালা থানার অফিসার ইনচার্জ মো: মেহেদি রাসেল, তালা থানার ওসি তদন্ত আবুল কালাম আজাদ, মাগুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গনেশ দেবনাথ, তালা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড হাফিজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার মোল্লা, সাজ্জাদ হোসেন বীর মুক্তিযোদ্ধা গৌরপদ মন্ডল,মাগুরা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মাস্টার নিহার রঞ্জন মন্ডল, সাধারণ সম্পাদক একরামুল সহ-সভাপতি প্রদীপ বিশ্বাস ইউপি সদস্য শেখ মাইনুল ইসলাম, তালা থানার এসআই জ্যোতির্ময় মন্ডল, গ্রাম পুলিশ আব্দুর রাজ্জাক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *