ঢাকাTuesday , 14 September 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনি প্রেসক্লাব নির্বাচনের চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ বিনা ভোটে নির্বাচিত-৩

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 14 September 2021, 21:22

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। যুগ্ম-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও কোষাধ্যক্ষ (অর্থ সম্পাদক) পদে একজন করে প্রার্থী থাকায় তাদেরকে ভোট ছাড়াই নির্বাচিত ঘোষনা করা হয়। সোমবার বিকালে রিটর্ানিং অফিসার ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক স্বাক্ষরিত এক পত্রে তিনটি পদে ৩ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষনা করেন। এছাড়াও অপর তিন পদের জন্য চুড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করেন।

তালিকা অনুযায়ী সভাপতি পদে জিএম আল ফারুক (দৃষ্টিপাত) ও এসএম আহসান হাবিব (পত্রদূত), সহ-সভাপতি পদে আব্দুল আলীম (দেশ সংযোগ) ও বোরহান উদ্দিন বুলু (কালান্তর), সাধারণ সম্পাদক পদে সমীর রায় (সুপ্রভাত সাতক্ষীরা) ও এসকে হাসান (ভোরের কাগজ) কে চুড়ান্ত প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়। অপরদিকে, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে শরিফুজ্জামান মুকুল শিকারী (দৈনিক নওয়াপাড়), সাংগঠনিক সম্পাদক পদে আকাশ হোসেন (যুগের বার্তা) ও কোষাধ্যক্ষ (অর্থ সম্পাদক) পদে এম এম নুর আলম ( দৃষ্টিপাত ও সত্যপাঠ) এর কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় তাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হিসাবে ঘোষনা করা হয়। উল্লেখ্য, প্রেসক্লাব কার্যালয়ে আগামী ২২ সেপ্টেম্বর সকাল ১০টা থেতে দুপুর ২টা পর্যন্ত আশাশুনি প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন এর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *