ঢাকাThursday , 9 September 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনি প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এমপি রুহুল হকের মতবিনিময়

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 9 September 2021, 23:04

নিজস্ব প্রতিনিধি : আশাশুনি প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২.৩০ টার দিকে প্রেসক্লাব কার্যালয়ে তিনি এ মতবিনিময় করেছেন। প্রেসক্লাবের সভাপতি জি এম আল ফারুকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে তিনি বলেন, দেশের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা রয়েছে। প্রেসক্লাবের উন্নয়নে আমরা সহযোগিতা দিয়ে এসেছি। আগামীতেও দিতে চাই। তিনি প্রেসক্লাবকে আরও সুন্দর করতে ও সাংবাদিকদের সংবাদ সংক্রান্ত সকল কাজ এখানে বসেই করতে পারেন সে ব্যাপারে সহযোগিতা দানের আশ্বাস প্রদান করেন।

এসময় আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁন, ওসি গোলাম কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এমপি প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডল, ইউপি চেয়ারম্যান শাহ নেওয়াজ ডালিম, শেখ জাকির হোসেন, হারুন চৌধুরী, দীপঙ্কর কুমার সরকার, শ্রমিকলীগ সভাপতি ঢালী সামছুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম চক্রবর্তী, স ম হুমায়ুন কবির সুমন, আশাশুনি প্রেসক্লাব সাবেক সভাপতি জি এম মুজিবুর রহমান, সভাপতি এসএম আহসান হাবিব, সাধারণ সম্পাদক সমীর রায়, আ. আলীম, এসকে হাসান, সচ্চিদানন্দদে সদয়, প্রভাষক শাহাদাৎ হোসেন টিটল, সোহরাব হোসেন, হাসান ইকবাল মামুন, নূর আলম, গোলাম মোস্তফা, ফায়জুল কবির, প্রভাষক আশিকুজ্জামান, শেখ জাকির হোসেন, শেখ আরাফাত প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *