ঢাকাThursday , 9 September 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় নব দিগন্ত ফাউন্ডেশনের কমিটি গঠন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 9 September 2021, 22:43

নিজস্ব প্রতিনিধি: দেবহাটায় অরাজনৈতিক, অলাভজনক স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ মূলক সংগঠন নব দিগন্ত ফাউন্ডেশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নাংলা ফতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে নাংলা ফতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিরব রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, নওয়াপাড়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম। বক্তব্য রাখেন দেবহাটা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, ইউপি সদস্য মনিরুজ্জামান মনি, ইসলামি ব্যাংক সাতক্ষীরা শাখার ম্যানেজার হাফিজুর রহমান প্রমুখ। উপপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, ইউপি সদস্য আবুল খায়ের, মুজিবর রহমান, সংগঠনের উপদেষ্ঠা নাজমা আক্তার, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা মজিব্বুল্যাহ, নজরুল ইসলাম সহ সকল পর্যয়ের সদস্যরা।

কার্য নির্বাহী পরিষদের সভায় সংগঠনের বিভিন্ন কর্মকান্ড ও লক্ষ-উদ্দেশ্য আলোচনা করা হয়। এছাড়া ২বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে আব্দুল কাদের সভাপতি, নাজমুল হোসাইন সহ-সভাপতি, সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক, আব্দুল গফুর ক্যাশিয়ার, আশিকুর রহমান দপ্তর সম্পাদক, হাবিবুর রহমান প্রচার সম্পাদক, সেলিমউল্লাহ প্রকাশনা সম্পাদক, সাবরিনা ইলা ও জাহিদুল ইসলাম কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হন।
উল্লেখ্য যে, সংগঠনটি অতিঅল্প সময়ে আত্মপ্রকাশ করেও করোনা সচেতনতা, খাদ্য সহায়তা, রক্তদানসহ নানামূখি সেবামূলক কর্মকান্ড পরিচালনা করে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *