ঢাকাMonday , 1 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কাকডাঙ্গায় সজীব ওয়াজেদ জয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আঁগরদাড়ী সবুজ সংঘের জয়

admin ঢাকা
আপডেট: 1 October 2018, 23:09

কেঁড়াগাছি (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়ার কাকডাঙ্গায় সজীব ওয়াজেদ জয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে আগরদাড়ী সবুজ সংঘ ফুটবল একাদশ।
সোমবার (১ অক্টোবর) বিকেলে কাকডাঙ্গা ফুটবল ময়দানে কাকডাঙ্গা তরুণ সংঘের আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে আগরদাড়ী সবুজ সংঘ ৪-৩ গোলের ব্যবধানে কুশখালী শাপলা স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে।
এর আগে টুর্নামেন্ট উদ্বোধন করেন কেড়াগাছি ইউপি চেয়ারম্যান এসএম আফজাল হোসেন হাবিল। এ সময় তিনি বলেন, মাদকের অভিশাপ থেকে যুব সমাজকে রক্ষা করতে হলে খেলাধূলার বিকল্প কিছুই নেই। মাদকে না বলুন খেলাধূলাকে ভালবাসুন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেড়াগাছি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ভুট্টো লাল গাইন, মাঠ কমিটির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ আশরাফুজ্জামান আশা, উপদেষ্টা কমিটির সদস্য প্রভাষক হাবিবুর রহমান লালটু, ৩নং ওয়ার্ড পুলিশিং কমিটির সভাপতি আকবর আলী, বলমাঠ উন্নয়ন কমিটির দাতা সদস্য আরশাদ আলী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *