ঢাকাWednesday , 8 September 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বয়রা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উন্নয়নে জেলা পরিষদের অর্থ সহায়তা প্রদান

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 8 September 2021, 22:07

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে দেবহাটা উপজেলার বয়রা পুরাতন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উন্নয়নকল্পে ১ লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে। বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে বয়রা পুরাতন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সভাপতির হাতে এ চেক তুলে দেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম।

এসময় তিনি বলেন, ‘জেলা পরিষদ জেলার বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নকল্পে সহায়তা দিয়ে থাকে। তারই ধারাবাহিকতায় আজ বয়রা পুরাতন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উন্নয়নে ১ লক্ষ টাকার চেক প্রদান করা হল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ মো. আল-ফেরদাউস আলফা, মো. মনিরুল ইসলাম, মো. আব্দুল হাকিম, মো. মহিতুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *