ঢাকাTuesday , 7 September 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে সিভিল সার্জনের কমিউনিটি ক্লিনিক পরিদর্শন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 7 September 2021, 22:49

আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনির ৪টি কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেছেন সাতক্ষীরা সিভিল সার্জন।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) উপজেলার কুল্যা ও কাদাকাটি ইউনিয়নের বিভিন্ন ক্লিনিক তিনি পরিদর্শন করেন।
উপজেলার কুল্যা ইউনিয়নের কুল্যা ও কচুয়া কমিউনিটি ক্লিনিক এবং কাদাকাটি ইউনিয়নের কাদাকাটি ও টেংরাখালী কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন, সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত। পরিদর্শনকালে তিনি ক্লিনিকের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজ খবর নেন এবং ক্লিনিকগুলোকে আরও সুন্দর করে পরিচালনার জন্য বিভিন্ন পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন। তিনি ক্লিনিকগুলোর কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার পুলক চক্রবর্তী, সিভিল সার্জন অফিসের এসআইএমও (ডঐঙ) ডাঃ মোঃ আমানত উল্লাহ প্রমুখ তার সাথে ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *