ঢাকাTuesday , 7 September 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ইসলামী ব্যাংকে সিআরএম মেশিন উদ্বোধন


September 7, 2021 9:48 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: ‘আর নয় লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা’ ¯েøাগানে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কালিগঞ্জ শাখায় সিআরএম মেশিনের উদ্বোধন করা হয়েছে। গ্রাহকদের উন্নত সেবার লক্ষ্য নিয়ে গতকাল বিকেল ৫ টায় শাখা ভবনের নিচতলায় এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও খুলনা জোন প্রধান মো. আব্দুস সালাম।

সিনিয়র এ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান নূর মোহাম্মদ এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে শাখার ম্যানেজার (অপারেসন্স) আজগর আলী, বিনিয়োগ প্রধান মাহবুবুল আলম, জিবি ইনচার্জ সালাউদ্দীন আহম্মেদসহ সকল কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের গ্রাহক ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।

শাখা প্রধান মো. নূর মোহাম্মদ জানান, সিআরএম মেশিন সেবা উদ্বোধন হওয়ায় এখন থেকে কালিগঞ্জ শাখার এমএসএস, হজ্জ্ব, মোহর, ওয়াক্ফ হিসাবের গ্রাহকগণ ১৭ সংখ্যার হিসাব নম্বর নিয়ে এটিএম বুথে সিআরএম মেশিনের মাধ্যমে দ্রæত টাকা জমা দিতে পারবেন এবং এটিএম/ডিপোজিট কার্ডের মাধ্যমে সঞ্চয়ী ও চলতি হিসাবধারীগণ টাকা উত্তোলণ, জমা ও অনলাইনে লেনদেন করতে পারবেন। তিনি আরও বলেন, সিআরএম মেশিনে শুধুমাত্র ৫শ’ ও ১ হাজার টাকার নোট (ছেঁড়াফাটা, ময়লাযুক্ত, অধিক দাগযুক্ত, জাল নোট বাদে) জমা দেয়া যাবে। এর মাধ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর গ্রাহক সেবার মান আরও একধাপ এগিয়ে গেল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।