ঢাকাSunday , 5 September 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

এমপি রবির সাথে নব-গঠিত ভোমরা সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের শুভেচ্ছা বিনিময়


September 5, 2021 10:07 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সাথে সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় করেছে ভোমরা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট এ্যসোসিয়েশন (সিএন্ডএফ)’র নব-গঠিত কমিটির নেতৃবৃন্দ। রবিবার (৫ সেপ্টেম্বর) বিকালে মুনজিতপুরস্থ সদর এমপি মহোদয়ের কার্যালয়ে সিএন্ডএফ’র নব-গঠিত কমিটির নেতৃবৃন্দ সাক্ষাত করেন। এসময় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি নব-গঠিত কমিটির নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করান। নব-গঠিত কমিটির নেতৃবৃন্দকে সংগঠনের উন্নয়নকল্পে এবং ব্যবসায়ীদের স্বার্থে সততার সাথে কাজ করার আহবান জানান এমপি রবি।
এসময় উপস্থিত ছিলেন ভোমরা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট এ্যসোসিয়েশন (সিএন্ডএফ)’র নব-গঠিত কমিটির সভাপতি কাজী নওশাদ দিলওয়ার রাজু, সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান নাসিম, সহ-সভাপতি মো. আবু মুসা, যুগ্ম সাধারণ সম্পাদক এ.এস.এম মাকছুদ খান, সাংগঠনিক, বন্দর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জি.এম আমির হামজা, অর্থ সম্পাদক দিপংকর ঘোষ প্রমুখ। এসময় ভোমরা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট এ্যসোসিয়েশনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।