ঢাকাSunday , 5 September 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে ৫ দালাল আটক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 5 September 2021, 21:58

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর হাসপাতাল ও বিআরটিএ অফিসে র‌্যাব, পুলিশ ও ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে গঠিত ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫ দালালকে আটক করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার মৃত ফকির আলী গাজীর ছেলে খোরশেদ গাজী, সদর উপজেলার মাগুরা গ্রামের মৃত ওসমান গাজীর ছেলে মহিদুল ইসলাম, শহরের পুরাতন সাতক্ষীরা এলাকার নুর মোহাম্মদের ছেলে রুহুল আমিন, সদর উপজেলার বেতলা গ্রামের মাসরিব আলীর ছেলে দেলোয়ার হোসেন, ও একই উপজেলার মুকুন্দপুর গ্রামের আফছার উদ্দীনের ছেলে হাফিজুল আলম রিপন।

র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোঃ ইশতিয়াক হোসাইন জানান, সাতক্ষীরা সদর হাসপাতাল ও বিআরটিএ অফিসে কিছু দালাল চক্র নিরীহ মানুষকে ঠকিয়ে প্রতিদিন অবৈধভাবে অর্থ উপার্জন করছে বলে তিনি জানতে পারেন। গোপন তথ্যের ভিত্তিতে রবিবার তিনিসহ অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুজ্জামান ও এক্্িরকিউটিব ম্যাজিস্ট্রেট নুরুল আমিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি টিম সেখানে অভিযান পরিচালনা করেন। এ সময় সেখান থেকে হাতে নাতে উক্ত ৫ দালালকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক দালাল খোরশেদ, মহিদুল, দেলোয়ার ও রিপনকে ১০ দিনের বিনা শ্রম কারাদন্ড ও ১২ হাজার টাকা জরিমানা এবং ৩নং আসামি রুহুল আমিনকে দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের বিনা শ্রম কারাদন্ড প্রদান করা হয়। আটককৃত আসামিদের সাতক্ষীরা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *