ঢাকাSunday , 5 September 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 5 September 2021, 21:45

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার নলতা অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
শিক্ষক সমিতির সভাপতি ও নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মোনায়েমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক।
উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গাজী মিজানুর রহমান ও সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেনের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এসএম মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরা সদর শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মোমিন, তালা শিক্ষক সমিতির সভাপতি আনন্দ মোহন হালদার, দেবহাটা শিক্ষক সমিতির সভাপতি এনামুল হক, শ্যামনগর শিক্ষক সমিতির সভাপতি কৃঞ্চনান্দ মুখার্জী, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ,সাতক্ষীরা জেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, নবারুন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজী, ঘোনা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন, নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আনারুল হোসেন প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন,নলতা প্রেসক্লাবের ক্লাবের সভাপতি আহাদুজ্জামান আহাদ, মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ্য, মুড়াগাছা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাইফুল ইসলাম, রোস্তম আলী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইউনুস আলীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ।

সম্মেলনের দ্বিতীয় পর্বে উপজেলার প্রতিটি মাধ্যমিক বিদ্যালয় হতে দুইজন করে ডেলিগেটের মাধ্যমে ৭২ জন প্রতিনিধির মধ্যে ৬৯ জনের উপস্থিতিতে সকলের সর্ব সম্মতিতে নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোনায়েমকে সভাপতি এবং বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে আগামি ৩ বছরের জন্য ৩১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন তালা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আনন্দ মোহন হালদার। নির্বাচন কমিশনার ছিলেন দেবহাটা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি এনামুল হক ও সাতক্ষীরা জেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল জব্বার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *