ঢাকাSunday , 5 September 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটা প্রেসক্লাবের কনফারেন্স রুম উদ্বোধন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 5 September 2021, 21:32

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা প্রেসক্লাবের সংষ্কারকৃত কনফারেন্স রুম উদ্বোধন করা হয়েছে। রবিবার বেলা সাড়ে ১২টায় ফিঁতা কেটে আনুষ্ঠানিক ভাবে উক্ত কনফারেন্স রুমের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান।

উদ্বোধনের আগমুহুর্তে প্রেসক্লাব সভাপতি আব্দুর রব লিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা, সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আল ফেরদাউস আলফা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী। প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, সহ-সভাপতি প্রভাষক রাজু আহমেদ ও সাংবাদিক মিজানুর রহমান।

এসময় দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরী, এসআই আসিফ মাহমুদ, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোমিনুর রহমান, নির্মল কুমার মন্ডল, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এএইচ সোহাগ হোসেন, প্রেসক্লাবের অর্থ সম্পাদক কবির হোসেন, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক আরাফাত হোসেন লিটন, কার্যনির্বাহী সদস্য এসএম নাসির উদ্দীন, এমএ মামুন, সদস্য সুমন পারভেজ বাবু, বায়েজিদ বোস্তামী উজ্জ্বল, দিপঙ্কর বিশ্বাস, কেএম রেজাউল করিম, সাংবাদিক সুজন কুমার ঘোষ, লিটন ঘোষ বাপী, রুহুল আমিন, ফরহাদ হোসেন সবুজ, সজল ইসলাম, উত্তম কুমার, এসকে অভি, শাহিন হোসেন সহ কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তৃতাকালে প্রেসক্লাবের উন্নয়নে নানামুখী প্রকল্প বরাদ্দ ও বাস্তবায়নের পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে অপসাংবাদিকতাকে রুখে দিয়ে উপজেলার সার্বিক উন্নয়নকে এগিয়ে নিতে প্রেসক্লাব নেতৃবৃন্দের প্রতি আহŸান জানান বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *