ঢাকাFriday , 3 September 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ছোট ভাই বেপরোয়া, বড় ভাইকে খুনের হুমকি

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 3 September 2021, 21:08

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে বড় ভাইকে মারপিটসহ খুন জখমের হুমকির অভিযোগ উঠেছে। এঘটনায় ভুক্তভোগী উপজেলার মৌতলা ইউনিয়নের পানিয়া গ্রামের মৃত ইমান্দী সরদারের ছেলে হযরত আলী সরদার (৭০) ছোট ভাই ছন্নত আলী (৬০) সহ পাঁচ জনের নাম উল্লেখ করে থানায় জিডি করেছেন।
ভুক্তভোগী ও জিডি সূত্রে জানা যায়, হযরত আলী সরদার একজন শারীরিক প্রতিবন্ধী। কালিগঞ্জের পানিয়া মৌজার ৩৭১/৩৭২ দাগের পৈত্রিক সম্পতিতে দীর্ঘদিন যাবৎ তিনি বসবাস করে আসছেন। কিন্তু তার আপন ছোট ভাই সুন্নত আলী (৬০) শরীক সম্পত্তি ভাগাভাগি হওয়ার পর থেকে হয়রত আলীর চলাচলের পথ আটকিয়ে রেখে পায়ে পা দিয়ে বিভিন্নভাবে ঝগড়া বিবাদ করতে থাকে।

এছাড়া ছোট ভাই সুন্নত আলী পথের জন্য হয়রত আলীর কাছে ৩০ লক্ষ টাকা দাবি করে, অন্যথায় মিথ্যা নারী নির্যাতনের মামলা দিয়ে তাদেরকে হয়রানি করবে বলে হুমকি দেয়।
বৃদ্ধ হজরত আলী আরও বলেন, পর সম্পদ লোভী সুন্নত আলী আমাদের পাঁচ শরীকের চলাচলের পথ জোরপূর্বক আটকিয়ে দেওয়ার কারণে আমরা এখন পানিবন্ধী হয়ে মানবেতর জীবন যাপন করছি। মসজিদে ঠিকমত নামাজ পড়তে যেতে পারি না।
সর্বশেষ গত ২৩ আগস্ট বিকেলে ছন্নত গং আমাকে এলোপাতাড়ি চড়, কিল ঘুষি মেরে জীবননাশের হুমকি প্রদান করে বলে জানান তিনি। এদিকে অভিযুক্ত ছন্নত আলীর কাছে জানতে তার ব্যবহৃত নাম্বারে একাধিকবার ফোন দিলেও রিসিভ হয়নি। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান এ ঘটনায় থানায় জিডি হয়েছে (নং-৭৬, তারিখ-০২/০৯/২১)। তদন্তপুর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *