ঢাকাFriday , 3 September 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে এক কেজি গাঁজাসহ মটর সাইকেল জব্দ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 3 September 2021, 21:01

নূরুন্নবী ইমন, সুন্দবরন অঞ্চল প্রতিনিধি: শ্যামনগর থানা পুলিশের অভিযানে কৈখালী ইউনিয়নের যাদাবপুর বাজারের মোঃ রবিউল ইসলামের দোকান থেকে এক কেজি গাঁজাসহ একটি মটর সাইকেল জব্দ করা হয়েছে। দোকানদার রবিউল ও প্রত্যক্ষদর্শীরা জানান , শুক্রবার বিকাল ৪ টা ৩০ মিনিটের সময় শৈলখালী গ্রামের খলিল মল্লিকের পুত্র মাদক ও চোরাই সেন্ডিগেটের অন্যতম সদস্য মোঃ আনিছুর মল্লিক একটি ব্যাগ নিয়ে চা খেতে রবিউলের দোকানে প্রবেশ করে । এসময় স্থানীয় সাংবাদিক আলী মোর্তেজা ও শেখ মোকারক হোসেন দোকানে প্রবেশ করে আনিছুরের নিকট তার ব্যাগে কি আছে জানতে চাই। আনিছুর জানাই ব্যাগে কুমড়া আছে। মোর্তেজার সন্দেহ হলে তার ব্যাগ চেক করে।

এ সময় ব্যাগের ভিতরে গাঁজা দেখতে পাই। আনিছুর নিজেকে রক্ষার জন্য গাঁজার ব্যাগ ও চোরাই কাজে ব্যবহৃত মটর সাইকেলটি ফেলে দৌড়ে পালিয়ে যায়। বিষয়টি শ্যামনগর থানাকে অবগত করা হলে ঘটনাস্থলে এস,আই রিপন মল্লিক ও এএসআই মনিরুল ইসলাম উপস্থিত হয়ে এক কেজি গাঁজা ও ব্যবহৃত একটি মটর সাইকেল জব্দ করে থানায় নিয়ে যায়।শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও বলেন , শ্যামনগর থানা থেকে মাদক ব্যবসায়ী ও চোরাকারীদের নির্মূল করতে শ্যামনগর থানা পুলিশের অভিযান অব্যহত থাকবে। মাদকের সাথে যেই জড়িত থাক, কাউকে ছাড় দেওয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *