ঢাকাFriday , 3 September 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খাজরার মন্ডপে মন্ডপে দূর্গা পূজার প্রস্তুতি

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 3 September 2021, 20:59

নুরুল ইসলাম, খাজরা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির খাজরা ইউনিয়নে দেবী দুর্গার আগমনে অশুভ শক্তির বিনাশ আর জগতে শান্তি প্রতিষ্ঠা হবে এমনই বিশ্বাস নিয়ে প্রতি বছরের ন্যায় এবারও মন্ডপে মন্ডপে দূর্গা পূজার প্রস্তুতি চলছে পুরোদমে।

শুক্রবার(৩সেপ্টেম্বর) সকালে ইউনিয়নের বিভিন্ন দুর্গা মন্ডপ ঘুরে দেখা যায়,ইউনিয়নের ১৩টি দুর্গা পূজা মন্ডপে আসন্ন দুর্গা পূজা উপলক্ষে ব্যাপক প্রস্তুতি চলছে। কর্মযজ্ঞের মধ্যে প্রতিমা তৈরি,মন্দির প্রাঙ্গণ পরিষ্কার পরিছন্ন,মন্দিরের দেওয়ালসহ দরজা জানালায় রংকরন,দূর্গা পূজার কমিটি গঠন,পুরোহিত নির্বাচন ইত্যাদি। প্রতিমা তৈরীর কাজে মৃৎ শিল্পীরা খড়-মাটি ও বিভিন্ন উপকরণ নিয়ে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। খাজরা বাজার, খাজরা ঘোষ পাড়া, দাশ পাড়া, বারুই পাড়া, রাউতাড়া, গজুয়কাটি, খালিয়া, পারিশামারী, তুয়ারডাঙ্গা, গদাইপুর, কাপসন্ডা, উত্তর ফটিকখালীসহ ১৩টি মন্ডপে ইতিমধ্যে ৬০শতাংশ কাজ গুছিয়ে ফেলেছেন সংশ্লিষ্ট মন্দির কর্তৃপক্ষ।

খাজরা বারুইপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরের সদস্য উত্তম কুমার নন্দী জানান,আমরা ৫০ভাগের মত কাজ সম্পন্ন করেছি। মৃৎ শিল্পীরা প্রতিমা তৈরি করছেন। তিনি আরও জানান,করোনা ভাইরাস প্রতিরোধে মন্দির প্রাঙ্গণে আগত ভক্তবৃন্দের মাস্ক পরাসহ স্বাস্থ্য সুরক্ষার যাবতীয় নিয়ম মেনে পূজা উদযাপন করা হবে।

খাজরা বাজার সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি শিব প্রসাদ মন্ডল জানান,আমাদের প্রতিমা তৈরির কাজ শেষের পথে। দুর্গাপুর গ্রামের মৃৎ শিল্পী বিজন সরদার (৩৬) জানান, ১৯বছর ধরে বংশ পরমপরায় এই পেশায় জড়িত। প্রতিমা তৈরির কাজে যে পারিশ্রমিক পাই তা দিয়ে সংসার চালানো কষ্টকর হয়ে যায়। আমরা সরকারিভাবে কিছু সাহায্য সহযোগিতা চাই।
উল্লেখ্য, এবার ১১অক্টোবর হতে হিন্দু ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গা পূজা শুরু হবে। এবার মা দুর্গার আগমন ঘটবে ঘোড়ায় চড়ে আর গমন করবেন দোলায় চড়ে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *