ঢাকাThursday , 2 September 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে দ্বিধা বিভক্ত বিএনপি একাংশের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 2 September 2021, 22:47

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের একাংশের উদ্যোগে বুধবার আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি ডা. শেখ শফিকুল ইসলাম বাবু।

উপজেলা যুবদলের আহবায়ক শেখ আলাউদ্দীন সোহেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি নেতা জুলফিক্কার আলী সাঁপুই, রফিকুল ইসলাম, কাজী পলাশ, মহিউদ্দীন, শহিদুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক প্রভাষক সাইফুল ইসলাম, যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান, আজিজুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এসএম রেদওয়ান ফেরদৌস রনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক কাজী সোহেল প্রমুখ।

এসময় বক্তারা বলেন, অবরুদ্ধ গণতন্ত্র পূনরুদ্ধার ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি সংগ্রাম হোক ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অঙ্গিকার। বক্তারা জনগণের ভোটাধিকার হরণ, বাক স্বাধীনতা ও গণতন্ত্র পূনরুদ্ধারের আন্দোলনে নেতাকর্মীদের অংশগ্রহণের জন্য উদাত্ত আহŸান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *