ঢাকাThursday , 2 September 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজে কম্পিউটার প্রদান

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 2 September 2021, 22:05

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি তার সম্মানী ভাতার টাকা দিয়ে শিক্ষার মান উন্নয়নে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজকে একটি অত্যাধুনিক কম্পিউটার সেট উপহার দিলেন। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকালে শহরের মুনজিতপুরস্থ সদর এমপি মহোদয়ের কার্যালয়ে সদরের কাথন্ডা বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজ কর্তৃপক্ষের হাতে এ কম্পিউটার সেটটি তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও বৈকারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. কওছার আলী মোড়ল, আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান হবি, ফিংড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. লুৎফর রহমান, ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ বোরহান উদ্দীন, বাঁশদহা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার মফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজের অধ্যক্ষ মো. জাহিরুল আলম, শিক্ষক আলী হোসেন ও হিসাব রক্ষক মো. নাজমুল হুসাইন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *