ঢাকাWednesday , 1 September 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে জরুরী খাদ্য সহায়তা বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 1 September 2021, 22:13

চাম্পাফুল প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউপি’তে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জরুরী খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। বুধবার (১ সেপ্টেম্বর) সকাল ১১ টার সময় চাম্পাফুল ইউনিয়ন পরিষদের হলরুমে এক ওরিয়েন্টশনে যোগ দেওয়ার পূর্ব মুহ‚র্তে কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম, চাম্পাফুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক, নবযাত্রা প্রকল্পের ফিল্ড অফিসার আশিক বিল্লাহ, এ এস এস ও আব্দুর রাজ্জাক, ইউপি সদস্য ঠাকুর দাশ সরকার, সাইদুজ্জামান খান, গোলাম কায়ুম, আবু বক্কর গাইন, চাম্পাফুল আঞ্চলিক প্রেসক্লাবের কোষাধক্ষ্য বাপ্পী সরকার, ও করোনা এক্সপার্ট টিমের টিম লিডার মোঃ আমিনুর রহমান ও চাম্পাফুল ইউনিয়ন করোনা এক্সপার্ট টিমের উপস্থিতিতে ৪টি হতদরিদ্র পরিবারের মাঝে জরুরী সহায়তার খাদ্য বিতরণ করা হয়েছে। ইউনিয়নের চাঁদখালী মৃত মোক্তার হোসেনের স্ত্রী জরিনা বিবি, মৃত কফিলদ্দীন গাজীর স্ত্রী আয়েশা বিবি, মৃত আকরাম হোসেনের মেয়ে বিধবা আম্বিয়া খাতুন ও অসহায় মোসলেম মোড়লের স্ত্রী ছাবিহা খাতুন জরুরী খাদ্য সহায়তার জন্য ৩৩৩ এ কল করলে কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলামের তদারকিতে দ্রæত সময়ের মধ্যে তাদের হাতে সরকারের পক্ষ থেকে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *