ঢাকাTuesday , 31 August 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় বসতবাড়িতে আগুন, মটর সাইকেল পুড়ে ভস্মীভূত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 31 August 2021, 21:57

কলারোয়া,প্রতিনিধি: : কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের কাকডাঙ্গা মাঝের পাড়া গ্রামের রেজাউল ইসলামের ছেলে আবু হুরাইরার বসত বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে এপাসি- ১৬০ সিসির একটি মটর সাইকেল পুড়ে ভস্মীভূত হয়েছে। ৩১ আগস্ট রাত ১ টার সময় এই ঘটানটি ঘটে। আবু হুরায়রার মা আন্না খাতুন বলেন, বাড়িটিতে আমরা তিন সদসের পরিবার বসবাস করি। আমার পরিবারের সবাই ঘুমাই থাকলেও আমি জাগ্রত ছিলাম। হটাৎ মানুষের পায়ের শব্দ শুনে আমি বারান্দায় এসে বাতি জ্বালায়। তখন আমি রশিদ কাটোয়ারের ছেলে তরিকুল ইসলাম (৩২) এর হাতে জ্বলন্ত পাটকাঠি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখি। তখন আমি চিৎকার করলে মটর সাইকেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়।

কিছুক্ষনের মধ্যে মটর সাইকেল পুড়ে ভস্মীভূত হয়ে যায়। পরে আমি চিৎকার করলে প্রতিবেশীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকাÐের ঘটনায় একটি মটর সাইকেলসহ প্রায় ৪,২০,০০০ টাকার জিনিস পুড়ে নষ্ট হয়ে গেছে। ভিকটিম আবু হুরায়রা তরিকুল ইসলাম (৩২)সহ অঙ্গতনাম ৪ জনকে আসামি করে কলারোয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অগ্নিকান্ডের ঘটনায় কলারোয়া থানার অফিসার ইনচার্জ আলহাজ্ব মীর খায়রুল কবীর সমাজের আলোকে বলেন, এ বিষয়ে ভিকটিম থানায় একটি অভিযোগ দায়ের করেছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *