ঢাকাTuesday , 31 August 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

অবৈধভাবে মাছ ধারার সময় দুই জেলে আটক


August 31, 2021 9:41 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: বন বিভাগের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্চে অবৈধভাবে মাছ ধারার সময় দুই জেলেকে আটক করেছে বন বিভাগ। মঙ্গলবার ভোর রাত ৪টার দিকে সুন্দরবনের ইছামতি নদীর কাঠেরখাল এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় নৌকা, জাল ও মাছ জব্দ করা হয়েছে।
আটক জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের দক্ষিণ কদমতালা গ্রামের খবিরউদ্দীনের ছেলে কামাল শেখ (৪২) ও গোলাম রসুলের ছেলে ইসমাইল গাইন (৫৫)।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালীনি ফরেস্ট স্টেশন কর্মকর্তা সুলতান আহম্মেদ জানান, সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরার সময় ভোর রাতে দুই জেলেকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে পাঁচ কেজি মাছ, নৌকা ও জাল জব্দ করা হয়েছে। তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।