ঢাকাMonday , 1 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান : জেলার শ্রেষ্ঠ ইউএনও দেবহাটার হাফিজ-আল আসাদ

admin ঢাকা
আপডেট: 1 October 2018, 22:00

দেবহাটা প্রতিনিধি: প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান ও সৃজনশীল কাজের স্বীকৃতি স্বরূপ সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন দেবহাটার হাফিজ-আল আসাদ।
প্রাথমিক বিদ্যালয় উন্নয়নের জন্য, বিদ্যালয়ের উন্নয়নে শিশুদের উপস্থিতি বাড়ানো, শিশুদের বিদ্যালয় ত্যাগের হার কমানো, ব্যক্তিগত দান ও জনগণের সহযোগিতায় বিদ্যালয়ে শিশুদের বসার স্থান বা টুল বেঞ্চ তৈরী, প্রাথমিক শিক্ষার নীতি নির্দেশনামূলক প্রবন্ধ/নিবন্ধ/বই প্রকাশ, বিদ্যালয়কে আকর্ষণীয় করতে সহযোগিতাসহ বিদ্যালয় পরিদর্শন, শিক্ষার উন্নয়নে পিতা-মাতাকে সচেতন করা, বৃত্তিপ্রাপ্ত শিশুদের পুরস্কৃত করা ও গরীব শিশুদের পোশাক প্রদান, দেবহাটা উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল হাজিরা মেশিন প্রদান, বিদ্যালয়গুলোতে মনিটর প্রদান ও পেনড্রাইভ বিতরণসহ বিভিন্ন কর্মকা-ের মাধ্যমে প্রাথমিক শিক্ষার গুণগত পরিবর্তনে ভূমিকা রাখায় তাকে জেলা শিক্ষা কমিটির সভায় শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত করা হয়।
এ বিষয়ে ইউএনও হাফিজ-আল আসাদ জানান, তিনি প্রাথমিক শিক্ষার উন্নয়নে সবসময় কাজ করার চেষ্টা করেন। কারণ প্রাথমিক শিক্ষাই মানুষের জীবনের ভিত রচনা করে।
উল্লেখ্য, এ বছর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ আল আসাদ জেলার শ্রেষ্ঠ ইউএনও, সখিপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন জেলার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী এবং দেবহাটা উপজেলার সহকারি উপজেলা শিক্ষা অফিসার মঞ্জরুল আলম জেলার শ্রেষ্ঠ সহকারি শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *