ঢাকাMonday , 30 August 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে মধ্য বয়সী নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 30 August 2021, 21:28

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে জাহিদা খাতুন (৫২) নামের এক মধ্য বয়সী নারীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার নলতা ইউনিয়নের পূর্ব পাইকাড়া গ্রামের মৃত শহিদ কারিগরের স্ত্রী। রবিবার গভীর রাতে রান্নাঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় জাহিদাকে দেখতে পায় তার স্বজনরা।

সূত্র জানান, বেশ কিছুদিন যাবত জাহিদা খাতুনের সাথে তার ছেলের বউয়ের পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য চলছিলো। রবিবার রাতে বাড়িতে কেও না থাকার সুযোগে জাহিদা রান্না ঘরের আড়ার সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। খবর পেয়ে সোমবার (৩০ আগস্ট) সকালে থানার উপ-পরিদর্শক সিয়াবুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরোতহাল রিপোর্ট তৈরি করে মৃতদেহ মর্গে প্রেরণ করেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *