ঢাকাSaturday , 28 August 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় জনতা ব্যাংক লিমিটেডের খাদ্য সহায়তা বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 28 August 2021, 22:46

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে জনতা ব্যাংক লিমিটেড।
শনিবার (২৮ আগস্ট) সকাল ১০টায় জনতা ব্যাংক লিমিটেডের উপ ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুল জব্বার ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই খাদ্য সহায়তা বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন।

অনুষ্ঠানে জনতা ব্যাংকের সাতক্ষীরা এরিয়া ইনচার্জ মো: জাকির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মো: আসাদুজ্জামান, খুলনা বিভাগের মহাব্যবস্থাপক মো: হুমায়ন কবীর চৌধুরী, সাবেক অধ্যক্ষ আবু বক্কর ছিদ্দিক, জনতা ব্যাংকের সাতক্ষীরা এরিয়া ইনচার্জ মো: জাকির হোসেন, সাতক্ষীরা কর্পোরেট শাখার ব্যবস্থাপক মো: রুকনুজ্জামান, সাতক্ষীরার আগরদাড়ী শাখার ব্যবস্থাপক শাহিনুর রহমান প্রমূখ।

আরও উপস্থিত ছিলেন, জনতা ব্যাংকের কর্মকর্তা মো: আফতাবুজ্জামান, রবিউল ইসলাম, গোপাল চন্দ্র গাইন, মো: নাসির উদ্দীন, ইব্রাহিম খলিল, হাসান কারিকর, উজ্জল কুমার সরদার ও শিক্ষক আব্দুস সাত্তার।
অনুষ্ঠানে দেড় শতাধিক অসহায় ও দুস্থ মানুষকে চাল, ডাল, আলু, পেয়াজ, তেল, সাবানসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *