ঢাকাMonday , 1 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চুকনগরে ইউনিয়ন আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

admin
October 1, 2018 9:53 pm
Link Copied!

চুকনগর (খুলনা) প্রতিনিধি: চুকনগরে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ অক্টোবর) বিকাল ৬টায় ডুমুরিয়া উপজেলার চুকনগর বাসস্ট্যান্ডে ২১ শে আগস্ট গ্রেনেড হামলার মদদদাতা তারেক জিয়া ও জড়িত অন্যান্যদের ফাঁসির দাবিতে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় আটলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট প্রতাপ কুমার রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা শেখ আব্দুস সামাদ, মাস্টার জহুরুল ইসলাম, মাস্টার সুকুমার রজ্ঞন কুন্ডু, মোসলেম উদ্দিন মোড়ল, উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ, আমজাদ হোসেন মোড়ল, এনামূল হক লাভলু, নগেন্দ্র নাথ মন্ডল, বিষ্ণুপদ মন্ডল, শেখ সিরাজ উদ্দিন, খায়রুল ইসলাম, আব্দুল খালেক গাজী, আব্দুল মালেক গাজী, যুবলীগ নেতা হাবিবুর রহমান হাবিব, রেবেকা গাজী, রেশমা বেগম, শিখারানী বসাক, বিশ্বজিৎ মজুমদার, জুবায়ের আহম্মেদ সুমন, নাজমুল হুদা মিন্টু, আসাদুজ্জামান মিঠু, মজিবার শেখ, আজিজুর গাজী, আব্দুল গফুর গাজী প্রমুখ। এর আগে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে শেষ হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।