সাতক্ষীরায় পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মতবিনিময় সভা
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ে জেলা জাসদ ও সাতক্ষীরা পাবলিক বিশ্ববিদ্যালয় মঞ্চ মতবিনিময় সভার আয়োজন করে। জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সরদার কাজেম আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী এড. আব্দুল মজিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাসদের সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী,সাংবাদিক আবুল কাসেম, জেলা গণফোরামের সভাপতি মামুনুর রহমান, এড.আব্দুল্লাহ আল হাবিব,এড. সেলিম রেজা,মহসিন আলী,কবি শাহাজাহান সিরাজ,দিদারুল আলম,মুনসুর রহমান,ভূমিহীন নেতা কওসার আলী,আব্দুস সামাদ প্রমুখ।
বক্তারা বলেন,২৫ লাখ লোকের বাস সাতক্ষীরা জেলায়। সড়ক,নদী খনন,স্থলবন্দরসহ বিভিন্ন ক্ষেত্রে সাতক্ষীরা অবহেলিত ও বঞ্চিত। অথচ বন্দর ও মৎস্যখাতসহ বিভিন্ন ক্ষেত্রে সাতক্ষীরা থেকে বছরে কয়েক হাজার কোটি টাকার রাজস্ব আহরণ করে সরকার।
বক্তারা আরও বলেন দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ এই জেলায় একটি পাবলিক বিশ^বিদ্যালয় স্থাপন সময়ের দাবি। সুন্দরবন ঘেষা এই জেলায় বিজ্ঞান ও প্রযুক্তি,ইতিহাস ও ঐতিহ্য,জীবন-জীবিকাসহ সুন্দরবন সংশ্লিষ্ট বিষয়াদি হবে সেই বিশ্ববিদ্যালয়ের গবেষণার বিষয়।
সাতক্ষীরাবাসি দীর্ঘদিন আন্দোলন চালিয়ে যাচ্ছে তাদের সেই স্বপ্নের বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে। এর প্রেক্ষিতে প্রধানমন্ত্রী একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় স্থাপনের জন্য শিক্ষামন্ত্রণালয়কে অনুশাসন দিয়েছেন। যদিও সাতক্ষীরা বাসির দাবি একটি পাবলিক বিশ^বিদ্যালয়। কিন্তু অনুশাসন পরবর্তী কোন কার্যক্রম চোখে পড়েনি। অন্যান্য অনেক অনুশাসনের মত এটাও আলোর মুখ দেখবে বলে মনে হয় না। তাই এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন সংসদ সদস্যরা। সংসদে বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে তারা সোচ্চার হলে গুরুত্ব পেতে পারে বিশ^বিদ্যালয় স্থাপন।

Leave a Reply