ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক এক
ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ৪শ’ পিস ইয়াবাসহ মোঃ আবু হোসেন (৩৯) নামে এক মাদক কারবারীকে আটক করা হয়েছে। আটক মোঃ আবু হোসেন শহরের পুরাতন সাতক্ষীরা পুলিন পাড়া এলাকার মৃত জালাল উদ্দীন সরদারের ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার রাতে এল্লাচর এলাকা থেকে ১শ’ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। পরে আটককৃত মোঃ আবু হোসেনের দেয়া স্বীকারোক্তিতে তার নিজ ঘরের ড্রেসিং টেবিলের ড্রয়্যার থেকে আরো ৩শ’ পিস ইয়াবা জব্দ করা হয়।
সাতক্ষীরা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মো. ইয়াসিন আলম চৌধুরী আটকের সত্যতা নিশ্চিত করে জানান, ‘জব্দকৃত আলামতসহ আসামীকে সাতক্ষীরা সদর থানায় ৮৬ নং মামলা দিয়ে শনিবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply