ঢাকাFriday , 27 August 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় করোনা আক্রান্ত ও উপসর্গে দুই নারীসহ মোট ৬ জনের মৃত্যু

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 27 August 2021, 22:04

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় আবারো বেড়েছে করোনা সংক্রমণে মৃত্যুর হার। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গে দুই নারীসহ মোট ৬ জনের মৃত্যু হয়েছে। সামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এরমধ্যে করোনা আক্রান্ত হয়ে এক জন ও উপসর্গে মারা গেছেন ৫ জন।

করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া নারী হলেন, শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের সাহেরা খাতুন (৭০)। এছাড়া উপসর্গে মৃত ব্যক্তিরা হলেন, দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের বয়রা গ্রামের আব্দুস সালাম (১৮), শ্যামনগর উপজেলার গোমনতলী গ্রামের সরবানু বেগম (৮০), তালা উপজেলার পাটকেলঘাটা দৌলতপুর গ্রামের আশুতোষ, কালিগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের আব্দুর রউফ (৭০) ও একই উপজেলার তেতুলিয়া রাজাপুর গ্রামের শওকত আলী (৭৫)।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে গত এক সপ্তাহ আগে তারা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তারা মারা যান। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৮৮ জন। আর ভারাসটির উপসর্গ নিয়ে মারা গেছেন আরো ৬৩২ জন।
সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসেইন শাফায়েত করোনা সংক্রমণের হার কমাতে সকলকে মাস্ক পরার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহŸান জানান। তাহলে আমরা সকলেই ঝুঁকিমুক্ত থাকতে পারবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *