আশাশুনিতে করোনা টিকার মওজুদ শেষ
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলায় ২য় ডোজ করোনা টিকাদান শুরুর ১১ তম দিনে মাত্র ২০ জনকে ২য় ডোজ টিকা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কার্যক্রম পরিচালনা করা হয়।
প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত টিকা প্রদান করা হয়। হাসপাতালে সরবরাহকৃত টিকার মওজুদ শেষ হয়ে যাওয়ায় বৃহস্পতিবার নতুন ১ম ও ২য় ডোজের টিকা দেওয়া সম্ভব হয়নি। এদিন পুরনো (ভারত) ২য় ডোজ টিকা দেওয়া হয়েছে মাত্র ২০ জনকে। এনিয়ে ২য় ডোজের টিকা দেওয়া হলো ৫৭৬৪ জনকে।

Leave a Reply