ঢাকাThursday , 26 August 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটার ৫ কিশোরী ক্লাবে বিভিন্ন সামগ্রী বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 26 August 2021, 22:01

দেবহাটা প্রতিনিধি: মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় দেবহাটা উপজেলায় পরিচালিত ৫টি ক্লাবে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভা কক্ষে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিতরণ কালে উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আক্তার।

এসময় মহিলা বিষয়ক অধিদপ্তরের হিসাবরক্ষক মিজানুর রহমান, অফিস সহকারী দিপুআর রহমান, কেনারাম মন্ডল, ৫টি কিশোরী ক্লাবের শিক্ষক গন উপস্থিত ছিলেন। ক্লাবগুলোতে সাংস্কৃতিক উপকরণ (তবলা, হারমনিয়াম), ক্রীড়া সামগ্রী (ক্যাম, লুডু, দাবা) ও অন্যান্য উপকরণ (খাতা, কলম, মার্কার, প্লাস্টিকের ঝুড়ি, ফুলদানি, মগ, ঝাড়ু ইত্যাদি) প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *