ঢাকাThursday , 26 August 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে গাঁজাসহ ব্যবসায়ী আটক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 26 August 2021, 21:48

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে পুলিশের অভিযানে ৫শ’ গ্রাম গাঁজাসহ আমিনুর ইসলাম (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত ওই ব্যবসায়ী উপজেলার চাম্পাফুল ইউনিয়নের চাঁদখালি এলাকার শহিদুল মোড়লের ছেলে।

থানা সূত্রে জানা যায়, মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৯ টার দিকে থানার সহকারী উপ-পরিদর্শক মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করেন। ওই সময়ে চাম্পাফুল ইউনিয়নের চাঁদখালি এলাকায় অভিযান চালিয়ে ৫শ’ গ্রাম গাঁজাসহ ব্যবসায়ী মনিরুল ইসলামকে আটক করা হয়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে বৃহস্পতিবার (২৬ আগস্ট) বেলা ১২ টার দিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *