ঢাকাThursday , 26 August 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলা সহকারী শিক্ষা ও কালিগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের তদন্ত সম্পন্ন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 26 August 2021, 21:40

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা সহকারী শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা কামাল ও কালিগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মোছাম্মদ শামসুন্নাহারের বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগের তদন্ত সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) বেলা ১০ টার দিকে কালিগঞ্জ উপজেলা শিক্ষা অফিসে উপস্থিত থেকে ঝিনাইদহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম এ তদন্ত করেন।

জানা গেছে, গত ২৮/০৪/২০২১ ও ০৩/০৫/২০২১ তারিখে উপজেলার ছনকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ আব্দুর রহিমকে হয়রানি ও মানসিক নির্যাতন করেন উপজেলা শিক্ষা অফিসার শামসুন্নাহার ও জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা কামাল।

ওই ঘটনার প্রতিকার চেয়ে শেখ আব্দুর রহিম প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপ-পরিচালক বরারর লিখিত অভিযোগ করেন।
এর প্রেক্ষিতে খুলনা বিভাগীয় উপ-পরিচালক ৩৮.০১.৪০০০.০০০.২৭.০০১৬..১৯-৮৯৪ নং স্মারকে গত ৩ জুন-২০২১ তারিখে ঝিনাইদহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *