ঢাকাWednesday , 25 August 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে গাঁজা উদ্ধার: ইউপি সদস্যসহ গ্রেপ্তার দুই

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 25 August 2021, 22:36

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে সাড়ে ৭শ’ গ্রাম গাঁজাসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত ওই ব্যক্তিরা হলেন, উপজেলার ড্যামরাইল গ্রামের হাজারি মন্ডলের ছেলে শশাঙ্ক মন্ডল (১৯) ও ইউপি সদস্য প্রশান্ত কুমার হালদার ওরফে বাবু (৪৪)। প্রশান্ত কুমার উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

থানা পুলিশ জানায়, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে থানার সহকারী উপ-পরিদর্শক জিল্লুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা ইউনিয়নের সদরকাটি এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।

ওই সময়ে ইউপি সদস্য’র বাড়িতে অভিযান চালিয়ে সাড়ে ৭শ’ গ্রাম গাঁজাসহ মেম্বার ও তার সহযোগী শশাঙ্ককে আটক করা হয়। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় মামলা হয়েছে। আসামিদেরকে বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *