ঢাকাWednesday , 25 August 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চাম্পাফুলে জয় ললিতা নাট্য সংস্থার শুভ উদ্বোধন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 25 August 2021, 22:30

চাম্পাফুল (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের থালনা গ্রামে জয় ললিতা নাট্য সংস্থার শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৫ আগস্ট) রাত ৮ টায় চাম্পাফুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল লতিফ মোড়লের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কালিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও তারালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হোসেন ছোট। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চাম্পাফুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চাম্পাফুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মোজাম্মেল হক ।

উদ্বোধক ছিলেন জেলা যাত্রা ফেডারেশনের সভাপতি ও জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম, এ খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রেফারী ইকবাল আলম বাবলু, শাহ জালাল, সামছুল হক ঢালী, আয়ুব হোসেন, অজয় সরকার, গাজী লিয়াকত, দুলাল দেবনাথ, আব্দুর রহমান, প্রাণকৃষ্ণ সরকার, কালাম গাজী, ঠাকুর দাশ সরকার, চাম্পাফুল আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি মোঃ আমিনুর রহমান, কোষাধ্যক্ষ বাপ্পী সরকার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *