ঢাকাWednesday , 25 August 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে উপ-পরিদর্শক তারিকুলের বিদায় সংবর্ধনা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 25 August 2021, 22:19

নিজস্ব প্রতিনিধি: “যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়”। এই অমোঘ সত্যের কাছে হার মেনে বদলী জনিত কারণে কালিগঞ্জ থেকে বিদায় নিয়ে জেলার পাটকেলঘাটা থানা যোগদান করেছেন উপ-পরিদর্শক তারিকুল ইসলাম। এ উপলক্ষে মঙ্গলবার রাত ৮ টার দিকে কালিগঞ্জ থানার কনফারেন্স রুমে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সেখানে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে ও উপ-পরিদর্শক হাসানুর রহমানের সঞ্চালনায় ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে উপ-পরিদর্শক তারিকুল ইসলামকে ভালোবাসায় বিদায় জানানো হয়।

ওই সময়ে বক্তব্য প্রদানকালে তারিকুল ইসলাম বলেন, জীবনে কখনো কল্পনা করিনি এত সম্মান, এত ভালোবাসা দিয়ে আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়া হবে । সবার ভালোবাসায় আমি সিক্ত ও মুগ্ধ। কালিগঞ্জ থানার সকল পুলিশ সদস্য ও সাধারণ জনগণের দোয়া ও ভালােবাসা নিয়ে পাটকেলঘাটায় যোগদান করে নতুন উদ্যমে পুলিশিং কার্যক্রম শুরু করবো ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *